,

জাতিসংঘের সিদ্ধান্ত নাকচ সু চির

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা মুসলিম নির্যাতনের অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। ব্রাসেলসে সফররত সু চি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনৈতিক প্রধান ফেদেরিকা মগেরিনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে জাতিসংঘের ওই তদন্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে সু চি বলেন, আমরা এর সঙ্গে একমত নই। আমরা ওই প্রস্তাবের সঙ্গে যুক্ত নই। কারণ, আমরা মনে করি না প্রকৃত অর্থে যা ঘটেছে, তার সঙ্গে ওই প্রস্তাবের কোনো সম্পর্ক আছে।

শান্তিতে এই নোবেল বিজয়ী বলেন, ওই অঞ্চলে প্রকৃত অর্থে যা দরকার, সে ব্যাপারে কোনো সুপারিশ করা হলে তা ‘আনন্দের সঙ্গে’ গ্রহণ করবে। তবে যেসব সুপারিশ রাখাইন রাজ্যের দুই সম্প্রদায়কে আবার বিভক্ত করবে; তা আমরা গ্রহণ করব না। কারণ, এসব সুপারিশ যেসব সমস্যা সেখানে সব সময়ই ঘটছে, তার সমাধানে কোনো কাজে লাগবে না।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, মিয়ানমারের সীমান্ত পুলিশের চৌকিতে ভয়াবহ হামলার ঘটনার পর থেকে দেশটির সেনাবাহিনী মাস ধরে সংখ্যালঘু মুসলিমদের ওপর অত্যাচার শুরু করে। তাদের নির্যাতনে কয়েক শ রোহিঙ্গা নিহত হয়। প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। মিয়ানমার আগে থেকেই এসব অভিযোগ স্বীকার করে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে