,

ঘাটাইলে বাস খাদে পড়ে নিহত ৭

news-image

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুণগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন (রাত ১১টা) লেখা পর্যন্ত উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের