,

প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে মাদাম তুসোয় জায়গা করে নিলেন প্রভাস

news-image

বিনোদন ডেস্ক :এখনও সপ্তাহ শেষ হয়নি৷ আর তার আগেই সাফল্যের শিখর ছুঁয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ ইতিমধ্যে বক্স অফিসে ৪৫০ কোটির টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ রিল লাইফে দুর্দান্ত সাফল্যের পুরস্কার রিয়েল লাইফে পেলেন অভিনেতা প্রভাস৷ যিনি এখন বাহুবলী নামেই বেশি পরিচিত৷ কী পুরস্কার? এবার মাদাম তুসো মিউজিয়ামে শোভা পাবেন ‘বাহুবলী’৷
ব্যাংককের জাদুঘরে ইতিমধ্যেই প্রভাবের মোমের মূর্তির উদ্বোধন করা হয়েছে৷ আর এ বিষয়ে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবং কমল হাসানকেও পিছনে ফেলে দিলেন তিনি৷ প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে এই সম্মান পেলেন প্রভাস৷ ভারতীয় চলচ্চিত্র জগৎকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এই তারকা৷ ‘সুলতান’, ‘দঙ্গল’-এর মতো সুপারহিট হিন্দি ছবিগুলিকেও মাত দিয়েছে বাহুবলী৷ ছবির কাহিনি থেকে গ্রাফিক্স, এডিটিং সবেতেই বিশ্লেষকদের নজর কেড়েছে এসএস রাজামৌলির এই বিগ বাজেটের ছবি৷ আর সেই কারণেই এই বিশেষ সম্মান দেওয়া হল প্রভাসকে৷

ব্যাংককের জাদুঘরে শোভা পাচ্ছে মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তি৷ এছাড়াও লন্ডনের মাদাম তুসোয় জায়গা করে নিয়েছেন শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের মতো হিন্দি সিনেমা জগতের তারকারা৷ সিনেপ্রেমীদের মনে প্রশ্ন জাগত, এত সাফল্য আর খ্যাতির পরও কেন দক্ষিণী সুপারস্টাররা জাদুঘরে জায়গা করে নিতে পারেননি কেন? তাঁদের প্রতীক্ষার অবসান ঘটেছে৷ এবার সেখানে প্রভাসের মোমের মূর্তি উজ্জ্বল হয়ে রয়েছে৷

গত বছরই মূর্তির জন্য প্রভাসের মুখের মাপজোপ নেওয়া হয়েছিল৷ তখন অভিনেতা জানিয়েছিলেন, “মাদাম তুসো আমায় বেছে নেওয়ায় আমি উচ্ছ্বসিত৷ আমার অগণিত ভক্তদের জন্যই এটা সম্ভব হয়েছে৷ তাদের ভালবাসা আর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ৷ বাহুবলীর মতো বড় ভেনচারের সঙ্গে আমায় যুক্ত করায় গুরু রাজামৌলীর কাছেও আমি কৃতজ্ঞ৷”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে