,

কসবায় ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে সভা

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : প্রাথমিক সমমান ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে সভা করেছেন বাংলাদেশ ইবতেদায়ি শিক্ষক ফাউন্ডেশন ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলা শাখা। গত সোমবার (১ মে) আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের কসবা উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন; ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মো. মাজিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন প্রমুখ।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে; কসবা উপজেলায় সংযুক্ত ও স্বতন্ত্র ২২টি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়কে সরকার জাতীয়করণ করেছেন। কিন্তু ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা বেসরকারি থাকলেও ওই সিনিয়র স্কেলে বেতন পাচ্ছেন না।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম বলেন; প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান যোগ্যতা নিয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। একই সিলেবাসে পড়ানো হচ্ছে। কিন্তু ওই স্কেলে বেতন দেয়া হচ্ছে না। ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে আন্দোলন করে যাচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা