,

র‍্যাবের বিশেষ অভিযানে মাদক, প্রাইভেটকার সহ ২ মাদক কারবারি আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের মাদক বিরোধী বিশেষ অভিযানে ভৈরবের কমলগঞ্জ থেকে ৪০০ বোতল ফেন্সিডিল,  ৫২ কেজি গাঁজা পাচারের কাছে ব্যবহ্নত প্রাইভেটকার সহ ২জন মাদক কারবারিকে আটক করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত অানুমানিক বারটা পরে ঢাকা-সিলেট মহাসড়কে থেকে তাদের আটক করেন। আটকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার নুরপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২২) হবিগঞ্জের জেলার চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার আলতা মিয়ার ছেলে মো:হেলাল মিয়া  (৩০)। র‍্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ জানান, আমরা গতকাল সোমবার রাত ১০টার দিকে জানতে পাড়ি  আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজন মাদক কারবারি ১টি প্রাইভেটকার করে বিভিন্ন ধরণের মাদক নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক  ভৈরবের উপর দিয়ে পাচার করে নিয়ে যাবে। তখন আমি ক্যাম্পের অন্যান্য সদস্যদেরকে নিয়ে ভৈরবের কমলগঞ্জ কাছে মহাসড়কে অবস্হান করে চেকপোষ্ট বসায়। কিন্তু কিছু সময় অপেক্ষার পর দূর থেকে একটি প্রাইভেটকার আসতে দেখি। তখন চেকপোষ্টের চৌকির কাছাকাছি আসলে মাদক কারবারিরা আমাদের পোষাক দেখে গাড়ি দাড়ঁ করে পালানোর চেষ্টা করে, তখন তাদের দাওয়া করে ধরে ফেলি। তাদের স্বীকারোক্তি অনুযারী প্রাইভেটকারের ভিতরে বিভিন্ন স্হানে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা  ৪০০বোতল ফেন্সিডিল, ৫২ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাদের মাদক পাচারের কাজে ব্যবহৃত গাড়িটি ও জব্দ করি। আটকৃতরা হলেন, মোখলেছুর রহমান (২২) ও হেলাল মিয়া (৩০)। উদ্ধার কৃত মাদকের বাজার মূল্য প্রায়( ২৯২,০০০০) টাকার মত। পরবর্তীতে জব্দকৃত মাদক, গাড়ি সহ দুই মাদক কারবারিকে আমাদের ভৈরব ক্যাম্পে নিয়ে আসি। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের জেলার  ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করার  প্রক্রিয়া চলিতেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের