,

মেয়র মীরুসহ ৩৮ জনের নামে অভিযোগপত্র দাখিল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৩৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

২রা মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ অভিযোগপত্র জমা দাখিল করেন।

সন্ধ্যায় শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মামলাটির তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে আদালতে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১৮ জন এজাহারনামীয় ও ভিডিও ফুটেজ দেখে আরও ২০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৪ জন জেলহাজতে রয়েছেন। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উলে­খ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের