,

‘বাহুবলি-টু’র বিরুদ্ধে অভিযোগ

news-image

 

বিনোদন ডেস্ক : মুক্তির পর বক্স অফিস রীতিমতো শাসন করছে বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। এরই মধ্যে সিনেমাটি বেশ কয়েকটি রেকর্ড গড়েছে। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। তবে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের দায়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

আরেকাটিকা পোরাটা নামক একটি সমিতি হায়দরাবাদের বানজারা হিলস থানায় বাহুবলি-টু সিনেমার একটি দৃশ্য ও সংলাপ নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ জানিয়েছেন। সিনেমার একটি দৃশ্যে দেখা যায়, কাটাপ্পা সংলাপে বলছেন, ‘কাটিকা চিকাটি’। এটি সিনেমায় গালি হিসেবে ব্যবহার হয়েছে বলে তাদের অভিযোগ। তাদের মতে, কাটিকা কসাই সম্প্রদায়। সিনেমার সংলাপের মাধ্যমে তাদের হেয় করা হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রদায় তাদের অভিযোগে বলেছেন, ‘কাটিকা সম্প্রদায় মাংস ব্যবসার সঙ্গে জড়িত। সমাজের মানুষের কাছে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের জন্য তারা ছাগল, ভেড়া, মুরগির মাংস বিক্রি করে। তারা কঠোর, অমানুষ এবং অসামাজিক নয়, যেটা সিনেমাটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে।’

আরো অভিযোগ করা হয়েছে, সিনেমাটিতে এক ধরনের সমাজবিরোধী বিষয় রয়েছে যা সম্প্রদায়টির ছেলেমেয়েদের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। তারা সেন্সর বোর্ডের কাছে সংলাপটি বাদ দেয়ার জন্য অনুরোধ করেছেন। তবে অভিযোগ দায়ের করা হলেও এ বিষয়ে পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে।

গত ২৮ এপ্রিল ‍মুক্তি পেয়েছে বাহুবলি-দ্য কনক্লুশন। মাত্র তিনদিনে বিশ্বব্যাপী ৫৪০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। আরকা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রামায়া কৃষ্ণা, নাসের, সত্যরাজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে