,

মুস্তাফিজ ফিরছেন বুধবার

news-image

 

স্পোর্টস ডেস্ক : এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাজে সময় কাটালেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ ধারাবাহিকভাবে ভালো করায় সেরা একাদশে জায়গা হয়নি তার। একটি ম্যাচ খেলার সুযোগ হলেও দ্যূতি ছড়াতে পারেননি। ফলাফল একাদশ থেকে বাদ।

এরপর ফেরার সুযোগ পাননি। মুস্তাফিজুর রহমান ৩৪ রানে উইকেট শূন্য ছিলেন। দুই এক ম্যাচে মুস্তাফিজকে ডাগআউটে পাওয়া গেলেও অধিকাংশ ম্যাচেই হোটেলে ছিলেন। তবে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন। আইপিএল পর্ব শেষে এখন দেশে ফেরার অপেক্ষায় ফিজ। বুধবার সন্ধ্যায় দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজের সেজো ভাই মোখলেছুর রহমানকে (পল্টু) রাইজিংবিডিকে বলেছেন, ‘মুস্তাফিজ বুধবার সন্ধ্যায় ঢাকা ফিরবে। ওর ইচ্ছে ছিল সাতক্ষীরা আসবে। কিন্তু পরদিনই ইংল্যান্ডে যেতে হবে বলে সুযোগ হচ্ছে না।’ বিশেষ সূত্রে জানা গেছে পরিকল্পনা পাল্টে সাকিব আল হাসান বুধবার রাতে কিংবা বৃহস্পতিবার সকালে ঢাকায় আসছেন।

কলকাতা থেকে তার ইংল্যান্ডে জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ছোট বোনের বাগদান অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন সাকিব। তবে বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডে উড়াল দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব ও মুস্তাফিজের সঙ্গী হতে পারেন মাশরাফি বিন মুর্তজা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের