সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ক্লাব আজীবন, দুই ক্রিকেটার ১০ বছর নিষিদ্ধ

news-image

 

স্পোর্টস ডেস্ক :গত ১১ এপ্রিল ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের এক ম্যাচে ৪ বলে ৯২ রান তোলে অক্সিওম ক্রিকেটার্স। প্রতিপক্ষ ছিল লালমাটিয়া ক্লাব। ক্লাবটির দাবি ছিল আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ৪ বলে ৯২ রান দেন লালমাটিয়ার বোলার সুজন মাহমুদ। এ ঘটনার দুদিন আগে ফিয়ার ফাইটার্সের বোলার তাসনীম ১.১ ওভারে ৬৪ রান দেন। তাদেরও দাবি ছিল আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে এমনটি করা হয়েছে।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্তে বেরিয়ে এসেছে, ‘ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ ক্রিকেটের সম্মান ক্ষুন্ন করার জন্য’ এমন কাজ করেছেন দুই ক্লাবের দুই ক্রিকেটার। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় বোলার সুজন ও তাসনীমকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। পাশাপাশি দুটি ক্লাব লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্সকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির আহবায়ক ও বিসিবির পরিচালক শেখ সোহেল মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুধু খেলোয়াড় ও ক্লাবকেই শাস্তি দেয়নি কমিটি। দুই দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মাঠে খেলা নিয়ন্ত্রণ করতে না পারায় দুই ম্যাচের আম্পায়ারদের নিষিদ্ধ করা হয়েছে ছয় মাস। শেখ সোহেলের বিশ্বাস, বাংলাদেশের ক্রিকেটে এত বড় শাস্তি এর আগে কখনোই দেওয়া হয়নি এবং এ শাস্তি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেছেন, ‘সবার সাক্ষাৎকার নিয়ে বুঝতে পেরেছি, “ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ ক্রিকেটের সম্মান ক্ষুন্ন করার জন্য” এই কাজ করা হয়েছে। ম্যাচগুলো হেরে গেলে প্রতিপক্ষ চ্যাম্পিয়ন হবে কিংবা অন্য কোনো দলের অবনবন আটকে যাবে- এমন কোনো ব্যাপারও ছিল না। ইচ্ছাকৃতভাবে কাজগুলো করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে মান ক্ষুন্ন করার জন্য এটা করা হয়েছে।’

ক্লাবগুলোকে আজীবন নিষিদ্ধ করার কারণ প্রসঙ্গে শেখ সোহেল বলেন, ‘যদি টিম ম্যানেজমেন্ট আদেশ না দেয় কোনো বোলার এ জাতীয় কাজ করার সাহস পায় না। দুই ম্যাচেই ফিক্সিংয়ের কোনো ব্যাপার ছিল না। বোলার টাকা পেয়েছে বা এ জাতীয় কিছু না। পুরো তদন্ত করে পেয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমুর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে। ক্লাবের প্ররোচনায় কাজগুলো করা হয়েছে। যে শাস্তি দেওয়া হয়েছে এর থেকেও বড় কোনো শাস্তি থাকলে আমি দিতাম।’

বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি দুই দলের খেলোয়াড়, অফিশিয়াল ও মাঠে ওই সময়ে উপস্থিত থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন তৈরি করে। বিসিবির প্রতিবেদনের পাশাপাশি আকসুও দুই ম্যাচের প্রতিবেদন জমা দেয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা