,

‘সরকার যা করছে তা শুধু কাগজে, বাস্তবে ভিন্ন’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দুর্গত এলাকায় সরকারের ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যায়নি। তাই হাওরাঞ্চলে সরকার যা করছে তা শুধু কাগজে, বাস্তব চিত্র ভিন্ন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে সরকারের ত্রাণ এখনো পৌঁছায়নি।

মঙ্গলবার ত্রাণ বিতরণের আগে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওদুদের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সালনায় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের প্রতিশ্রুতি কাগজে-কলমে না রেখে তা বাস্তবায়ন করুন।

এনজিওগুলোর প্রতি অনুরোধ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কৃষকদের কাছ থেকে ঋণ তোলা স্থগিত রাখার ব্যবস্থা করুন।

এ সময় তিনি বন্যায় ডুবে যাওয়া হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিও জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে