,

টি-টোয়েন্টিতে পয়েন্ট বাড়ল বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে পয়েন্ট বেড়েছে বাংলাদেশে ক্রিকেট দলের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ মঙ্গলবার বার্ষিক টি-টোয়েন্টি পয়েন্ট টেবিল হালনাগাদ করেছে। ওয়ানডেতে রেটিং পয়েন্ট কমলেও টি-টোয়েন্টি ফরম্যাট সদ্য হালনাগাদে ৪ পয়েন্ট উন্নতি হয়েছে বাংলাদেশের। তবে র‌্যাঙ্কিংয়ে অবস্থান আগের জায়গাতেই রয়েছে টাইগারদের।

৪ পয়েন্ট উন্নতিতে ৭৪ থেকে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে ৭৮ এ। এ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের দশম স্থানেই রয়েছে সাকিব-তামিম-মুশফিকরা।

এদিকে দুই রেটিং পয়েন্ট কমলেও ১২৫ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। তবে সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে ইংল্যান্ডের। ৭ রেটিং পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ১২১। পয়েন্টের উন্নতিতে তিন ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছে দলটি।

৫ রেটিং পয়েন্ট উন্নতিতে র‌্যাঙ্কিয়ে এগিয়ে এসেছে পাকিস্তান। ১২১ র‌্যাটিং পয়েন্টে এক ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে ৬ রেটিং পয়েন্ট কমায় (১১৮) দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে নেমে এসেছে ভারত। তাদের মতো দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকাও।

সেরা দশের মধ্যে র‌্যাঙ্কিংয়ে আর কেবল উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। কেনো রেটিং পয়েন্ট না বাড়ালেও এক ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে রয়েছে অসিরা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ (৭), শ্রীলঙ্কা (৮) এবং আফগানিস্তান (৮) র‌্যাঙ্কিংয়ের আগের অবস্থান ধরে রেখেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের