,

তারেক রহমানসহ ৯জনকে গ্রেফতারে পরোয়ানা জারি

news-image

আদালত প্রতিবেদক : গাজীপুরে গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাংচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের নাশকতার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূঞা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় আসলে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অর্থ যোগান ও উস্কানি দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

তিনি লন্ডনে অবস্থান করে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ২০১৫ সালের ২১ জানুয়ারি গাজীপুরের হোতাপাড়ায় একটি বাসে কেরোসিন ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে সহযোগিতা করেছেন।

এ ঘটনায় এএসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট পুলিশ তারেক রহমান, তার সহযোগী লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল হক রনিসহ বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

এরপর দীর্ঘদিন মামলা চলাকালে আসামিরা পলাতক থেকে আদালতে হাজিরা না দেয়ায় মঙ্গলবার আদালত তারেক রহমান, লুৎফর রহমান বাদল ও মঞ্জুরুল হক রনিসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের