,

গরুর মাংস খেয়ে তোপের মুখে কাজল: ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : বন্ধুদের সঙ্গে লাঞ্চ-পার্টিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন কাজল। সেই ভিডিওর কারণে টুইটারে ভাইরালে হওয়ার পর নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে দিলেন অভিনেত্রী। পাশাপাশি একটি টুইট করে সকলের কাছ থেকে ক্ষমাও চেয়ে নেন তিনি।

গতকাল টুইটারে কাজল যে ভিডিওটি পোস্ট করেছিলেন তাতে দেখা যায়, নিজের ‘গার্লস গ্যাং’র সঙ্গে এক বন্ধুর রেস্তোরাঁয় লাঞ্চ করতে এসেছেন নায়িকা। সেখানে রায়ান নামে কাজলের এক বন্ধু একটি স্পেশাল ডিশ বানিয়েছিল। ভিডিওতে কাজল সেই ডিশটির নাম জানতে চান। তখনই রায়ান নামের সেই বন্ধু জানান, এটি গরুর মাংসের ডিশ।

এই ভিডিও টুইটারে পোস্ট করতেই সমালোচনার মুখে পড়তে হয় নায়িকাকে। কেন হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও নায়িকা গরুর মাংস খেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। শেষমেশ ভিডিওটি অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন কাজল।

পরে একটি টুইটে তিনি লেখেন, কোথাও একটা সংযোগের অভাব হচ্ছে। আমার বন্ধু বিফের কথা বলেছিল ঠিক, কিন্তু ওই ডিশটিতে গরুর মাংস ছিল না, ওটি আসলে মোষের মাংস। আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই, কারণ ধর্মীয় ভাবাবেগে আমি আঘাত করতে চাইনা। এটা আমার উদ্দেশ্য ছিল না।

https://youtu.be/pzBt0Sny1k8

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের