,

প্রাথমিক শিক্ষকদের ২ দফা দাবিতে নাসিরনগরে মানববন্ধন

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বন্ধ থাকা পদোন্নতি,শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান,প্রধান শিক্ষকদের একধাপ নিচে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষকদের ১০ তম গ্রেডসহ ক্রসপন্ডিং স্কেলে দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ঘন্টাব্যাপী স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম সালেমের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুর আলম শেখের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী,সঞ্জিব কুমার দাস,শশাংক কুমার দাস,বিজয় কুমার সরকার,সহকারী শিক্ষক আশরাফ উদ্দিন,স্বপন সরকার,সুরাইয়া বেগম ও দোলন রানী রায় প্রমূখ । মানববন্ধন কর্মসূচীতে নাসিরনগর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহন করেন।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের