,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ওসি বদলি

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার দুই (ওসি) কে একসঙ্গে বদলী করা হয়েছে। এরা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেসবাহ্ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে তাদের বদলি করে জেলা পুলিশ লাইনে সংযুক্তের আদেশ জারি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন জানান, প্রশাসনিক কারণে নবীনগর থানার দুই ওসিকে একসঙ্গে বদলি করা হয়েছে। নবীনগর থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন, পুলিশ পরিদর্শক শেখ আসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিসেবে নাজির আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে উপজেলার পৃথক পৃথক থানা থেকে এস আই, এএস আই ও কনস্টেবলসহ মোট নয়জনকে প্রশাসনিক কারণে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের