,

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা থেকে সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হল দক্ষিণ পৈরতলা গ্রামের নাজমা বেগম (৪৮) ও আবুল কাশেম (৪০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত সোমবার রাতে দক্ষিণ পৈরতলা গ্রামে মাদক বিক্রীর সময় অভিযান চালিয়ে আবুল কাশেমের কাছ থেকে ৬৫ পিস ও তার স্বীকারোক্তি অনুযায়ী মাদক বিক্রেতা রিপনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ তার স্ত্রী নাজমা বেগমকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মূলহোতা রিপন মিয়া পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় রিপনকে প্রধান আসামী করে মাদকসহ আটককৃত ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে