,

‘সালমানের সঙ্গে থেকে শ্লীলতাহানির শিকার হই’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে স্পষ্টবক্তা হিসেবে পরিচিত অভিনেত্রী স্বরা ভাস্কর। অবিনাশ দাশের ছবি ‘আনারকলি অব আরাহ’তে শেষ বড়পর্দায় দেখা গিয়েছে তাকে।

সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের জীবনের খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেন গণমাধ্যমে। তিনি জানান, একবার নয় একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি।

বড় বিষয় হলো বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে সিনেমার প্রোমোশনে গিয়েও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

সাক্ষাত্কারে অভিনেত্রী স্বরা বলেন, ‘রাজকোটে প্রেম রতন ধন পায়ো’র প্রোমোশনের সময় আমার শ্লীলতাহানি করা হয়। আমি সালমান স্যরের সঙ্গে ছিলাম। প্রায় দু’হাজার মানুষ বিমানবন্দরে এসেছিলেন ওকে দেখতে। তারা ঘিরে ধরেন আমাদের। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল। সেখানেই ঘটনাটি ঘটে। কেউ বুঝতে পারেননি। পরে আমি যাতে ঠিকমতো গাড়িতে উঠতে পারি, ভিড় ঠেলে তার ব্যবস্থা করে দেন অনুপম খের।’

এছাড়া মুম্বাই ও দিল্লি দুই শহরেও শ্লীলতাহানি ও ইভটিজিং-এর শিকার হন তিনি। দিল্লিতে তার সঙ্গে যখন ওই ঘটনা ঘটে তিনি ঘুরিয়ে চড় মেরেছিলেন ছেলেটিকে।

আর মুম্বাইয়ের এক লোকাল ট্রেনে এক নেশাখোর তাকে দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। পরে তাকে ছাতি দিয়ে পিটিয়ে শায়েস্তা করেন স্বরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা