,

এক বিছানায় দুই ছাত্রী শোয়া নিষিদ্ধ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে এমন বিচিত্র আইনের প্রয়োগ সম্ভবত আর দেখেনি কেউ। পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হল বা হোস্টেলের বিছানায় ছাত্রীদের একসঙ্গে শোয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি প্রজ্ঞাপনের ছবি। ছবিতে দেখা যায় ইসলামাবাদের ওই বিশ্ববিদ্যালটির হলের বিছানাগুলোতে দুজন ছাত্রী পাশাপাশি শোয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সব আবাসিককে জানানো জাচ্ছে যে, ছাত্রী হোস্টেলে বিছানা ভাগাভাগির বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হলো।’

এ ছাড়া প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, হোস্টেলে ছাত্রীদের বিছানার মধ্যে কমপক্ষে দুই ফুট দূরত্ব থাকতে হবে। আর এই আইন ভঙ্গ করা অবস্থায় ধরা পড়লে তাদের চড়া মূল্য দিতে হবে।

ইসলামাবাদের ওই বিশ্ববিদ্যালয় কেন এই আইন করল তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মন্তব্য করতে ছাড়ছেন না অনেকেই।

শাহজাদ ঘিয়াস শাইখ নামের করাচির একজন কৌতুক অভিনেতা বলেন, ‘একই বিছানায় শুলে যদি মানুষ সমকামী হয়ে যায়, তাহলে পাকিস্তানের প্রতিটি গরিব ও মধ্যবিত্ত ঘরে সমকামী রয়েছে। তারা কীভাবে এগুলো শনাক্ত করবে? মেয়েরা কত দূরে শুয়েছে হল কর্তৃপক্ষ তা দেখবে কীভাবে? ছাত্রী হোস্টেলের দরজা ভেঙে?’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের