,

দারুন ব্যাটিংয়ের পর বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের গ্রীষ্মকালেও রয়েছে হাড়কাঁপানো শীত। আর সেই কন্ডিশনে খাপ খাওয়াতেই সাসেক্সে ক্যাম্প করতে গেছে মাশরাফির দল। আর শুরুতে প্রস্তুতি ম্যাচে সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ডিউক অব নরফোক একাদশ। যেখানে দুই দলের সঙ্গী ছিল প্রায় ১২’শ দর্শক। আর তাতে বাংলাদেশ ব্যাটিং অনুশীলনটা ভালোভাবেই সেরে নিল সেখানে। টস জিতে ব্যাট করে ৭ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৫ রান করেছে মুশফিকরা। অবশ্য পরে বোলিং অনুশীলনটা সেভাবে করা হয়নি সফরকারীদের। ১৮ ওভারে প্রতিপক্ষ বিনা উইকেটে ১০১ রান তোলার পর বৃষ্টি নামলে ম্যাচটি আর শুরু করা যায়নি। সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মাশরাফি না থাকায় এই ম্যাচের অধিনায়ক ছিলেন মুশফিক। এছাড়া পিঠের ব্যথায় ছিলেন না তামিম ইকবালও। মজার বিষয় হলো এই ম্যাচে দুই দলের হয়েই খেলছেন ওপেনার ইমরুল কায়েস। শুরুতে বাংলাদেশের হয়ে খেলেও এনে দিয়েছেন দারুণ সূচনা। সৌম্যকে সঙ্গে নিয়ে ১০ ওভারেই তুলেন ৬৬ রান। যদিও ৪৪ রানে ইমরুল ফিরে গেলে খানিকটা ধাক্কা খেয়েছিল সফরকারীরা। তবে সৌম্য সরকার বিদায় নেওয়ার আগে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। প্রস্তুতি ম্যাচে ভালোভাবেই নিজেকে ঝালিয়ে নেন তিনি।

খেলার ধারাতে দ্রুতগতিতে ৪ উইকেট হারালে ব্যাট হাতে দলকে এগিয়ে নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিক। নাসির কিছুটা সঙ্গ দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ২০৬ রানে ফেরেন। এরপর মিরাজকে নিয়ে এগিয়ে গেলে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মুশফিক নিঃস্বঙ্গভাবেই দলের ইনিংস টেনে নিয়ে যান ৩৪৫ রান পর্যন্ত। অধিনায়ক মুশফিক ক্রিজে অপরাজিত ছিলেন ১৩৪ রানে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের