,

একাধিকবার শ্লীলতাহানির শিকার বলিউড অভিনেত্রী!

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডে নিজের ক্যারিয়ার গড়ে নিচ্ছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বেশ কিছু ছবিতে কাজ করে তিনি আলোচনায় রয়েছেন। সর্বশেষ অবিনাশ দাশের ছবি ‘আনারকলি অব আরাহ’তে বড়পর্দায় দেখা গিয়েছে তাকে।

এই লাস্যময়ী অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাত্কারে জানালেন, অভিনয় করতে গিয়ে একাধিকবার শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তাকে। তিনি বলেছেন, ‘‌রাজকোটে ‘প্রেম রতন ধন পায়ো’র প্রোমোশনের সময় শ্লীলতাহানি করা হয় আমার। আমি সালমান স্যারের সঙ্গে ছিলাম। প্রায় দু’হাজার মানুষ বিমানবন্দরে এসেছিলেন তাকে দেখতে। ঘিরে ধরেন আমাদের। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল। সেখানেই ঘটনাটি ঘটে। কেউ বুঝতে পারেননি। পরে আমি যাতে ঠিকমতো গাড়িতে উঠতে পারি, ভিড় ঠেলে তার ব্যবস্থা করে দেন শ্রদ্ধেয় অভিনেতা অনুপম খের।’

শুধু তাই নয়, এর আগে মুম্বই ও দিল্লি দুই শহরেই শ্লীলতাহানি ও ইভটিজিং-এর শিকার হয়েছেন তিনি। অবশ্য দিল্লিতে তার সঙ্গে যখন ওই ঘটনা ঘটে তিনি ঘুরিয়ে চড় মেরেছিলেন ছেলেটিকে। উপস্থিত সকলে নাকি অবাক হয়ে গিয়েছিলেন।

সাক্ষাতকারে মুম্বাইয়ে লোকাল ট্রেনে করে ভ্রমন করতে গিয়েও বাজে অভিজ্ঞতা হয়েছিল স্বরার। তিনি বলেন, ‘কোথাও একটা চেক আনতে যাচ্ছিলাম আমি। বিকেলবেলা, ফলে কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ এক ড্রাগ অ্যাডিক্ট কামরায় ওঠে। ঘুরে তাকাতেই দেখি সে হস্তমৈথুন করছে! মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে যাই। বুঝতে পারি না, কী করব? তখনই নিজেকে সামলে নিয়ে ছাতা দিয়ে বেধড়ক পিটিয়েছিলাম ওই মাতালকে।’

সাক্ষাতকারে এই স্বরার সব বয়সের মহিলাদের কাছে আবেদন করেন, ‘এমন কোনো ঘটনা ঘটলে মুখ বুজে সহ্য না করে প্রতিবাদ করুন। তা না হলে কখনওই পরিস্থিতি বদলাবে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে