,

ওয়েস্ট ইন্ডিজকে ৩১২ রানেই থামাল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : রোস্টন চেজের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৩১ রানে অপরাজিত ছিলেন চেজ। আজ তাকে কোনো রানই যোগ করতে দেননি মোহাম্মদ আমির। চেজকে ইউনিস খানের তালুবন্দি করান পাকিস্তানি এই পেসার।

চেজ সাজঘরে ফিরলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপে নামে ধস। অধিনায়ক জেসন হোল্ডারও টিকতে পারেননি। ৫৮ রান করতেই মোহাম্মদ আব্বাসের শিকারে পরিণত হন। দেবেন্দ্র বিশু করেছেন ১৪ রান।

আলজেরি জোসেফ করতে পেরেছেন মোটে আট রান। শ্যানন গ্যাব্রেইল অপরাজিত ছিলেন; তবে রানের খাতা খুলতে পারেননি। আর তাতে ৩১২ রানেই থামে ক্যারিবীয়দের প্রথম ইনিংস।

পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আব্বাস। ৫৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। মোহাম্মদ আমির ঝুলিতে জমা করেছেন ৩টি উইকেট। ইয়াসির শাহ পকেটে পুরেছেন ২ উইকেট। শাদাব খান সন্তুষ্ট ছিলেন একটি উইকেট নিয়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের