,

মুম্বাইয়ের কাছে হেরে প্লে অফ থেকে ছিটকে গেল কোহলির বেঙ্গালুরু

news-image

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি। শুরুটা মোটেও ভালো হয়নি। তাই রানটাও সুবিধার হলো না। সর্বসাকুল্যে ১৬২ রান তুলতে সক্ষম হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১ বল আর ৫ উইকেট হাতে রেখেই সেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল কলকাতা। আর আজকের পরাজয়ে আইপিএল টেন থেকে ছিটকে গেল আরসিবি। ১১ ম্যাচে ৮টিতে হেরে কোহলিদের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। বাকি আর তিনটি ম্যাচ। সুতরাং লিগের শেষ তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফের আশা নেই বিরাট কোহলিদের।

ওপেন করতে নেমে ১৪ বলে ২ ছক্কায় ২০ রান করে প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহালি। তার আগে মাত্র ১৭ রান করে আউট হন অপর ওপেনার মনদীপ সিং। ৩ নম্বরে নেমে ট্রেভিস হেডের রান ১২। প্রথম তিন ব্যাটসম্যান হতাশ করার পর বেঙ্গালুরু ব্যাটিংয়ের হাল ধরেন এবি ডি ভিলিয়ার্স ও কেদার যাদব। ২৭ বলে ৩ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৪৩ রানের ইনিংস খেলেন এবি। এরপর কেদার যাদবের ২৮ আর নেগির ৩৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে অধিনায়কচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। ৩৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রোহিত। ওপেনার পার্থিব পটেল কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার জস বাটলার ২১ বলে করেন ৩৩ রান। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ৩ নম্বরে ব্যাট করতে নামা নীতিশ রানা। ২৮ বলে ২৭ রান করেই ফিরে যান তিনি। এরপর রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে মুম্বাই জয়ের স্বাদ পায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের