সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত ৭ কেজি স্বর্ণ কাস্টমসে দিলো ইউএস বাংলা

news-image

নিজেদের একটি উড়োজাহাজে পরিত্যক্ত ৬ কেজি ৯৬০ গ্রাম স্বর্ণ পেয়ে ঢাকা কাস্টম হাউসে হস্তান্তর করেছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। সোমবার (১ মে) ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির ও ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ  বলেন, ‘কলকাতা থেকে ফ্লাইটটি আসার পর পরিষ্কার করার সময় স্বর্ণগুলো পাওয়া যায়। এরপর আমরা বিষয়টি ঢাকা কাস্টম হাউসে জানাই। পরে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা এসে স্বর্ণগুলো নিয়ে যান।’
ইমরান আসিফ আরও বলেন, ‘ফ্লাইটে কীভাবে স্বর্ণ আসলো এটি নিশ্চিত করা কঠিন। আমাদের ফ্লাইট সিঙ্গাপুর, মালয়েশিয়াও যায়। কলকাতা যাওয়ার আগে কোনও যাত্রী হয়ত স্বর্ণগুলো নিতে না পেরে ফেলে গিয়েছে। সবসময় সব সিট চেক করা হয় না, ফলে তখন ধরা পড়েনি। আমরা স্বর্ণ পাওয়ার বিষয়টি কাস্টমকে জানিয়েছি। কোনও চোরাচালানের সঙ্গে ইউএস বাংলা সম্পৃক্ত নয়।’
ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে স্বর্ণ পাওয়ার তথ্য কাস্টমকে জানানো হয় বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির।
তিনি বলেন, ‘ঢাকা কাস্টম হাউসের এয়ারপোর্ট সি শিফট বিমানবন্দর ইউনিট ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ থেকে ৬ কেজি ৯৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। ফ্লাইটটি (বিএস ২০২) কলকাতা থেকে ঢাকায় অবতরণ করে। উড়োজাহাজের সিটের নিচে স্বর্ণগুলো পাওয়া যায়। ৬টি হলুদ স্কসটেপের বান্ডেলে প্রতিটিতে ১০টি করে মোট ৬০টি স্বর্ণবার ছিল। প্রতিটি স্বর্নবারের ওজন ১১৬ গ্রাম।উদ্ধারকৃত মোট স্বর্ণবারের ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আহসানুল কবির।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা