,

আশুগঞ্জে শিক্ষা বঞ্চিত শিশুদের পাশে আশ্রয় বিদ্যাপীঠ

news-image

সন্তোষ সূত্রধর,আশুগঞ্জ থেকে॥ “বিদ্যাপীঠ হবে বঞ্চিত শিশুদের শিক্ষার আশ্রয়” এই শ্লোগানকে সামনে রেখে আশুগঞ্জের তরুণ কিশোর -কিশোরীরা মিলে সমাজের পথ শিশু , হত দরিদ্র বঞ্চিত শিশু। এইসব শিশুদের স্ব-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে এই সংগঠনটি কাজ করে চলেছে । শিক্ষা একটা দেশের মৌলিক অধিকার । সরকার প্রাথমিক শিক্ষাকে অনেকাংশে ফ্রি করে দিলেও আমাদের সমাজে এখনও অনেক শিশু আছে যাদের শিক্ষার মতো মৌলিক চাহিদাটাও পূরন করার ক্ষমতা নেই । তারা এই সমাজের পথ শিশু , হত দরিদ্র বঞ্চিত শিশু! তাদের লক্ষ্য সেই সব শিশুদের স্ব-শিক্ষায় শিক্ষিত করা । তাদের ছোট ছোট উদ্দ্যেগে তাদের জীবন পরিবর্তন করা । তাছাড়া তারা তাদের এলাকার উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সকলে মিলে তাই করে যাব ।
ছোট্ট একটা শহর আমাদের ( আশুগঞ্জ) । কি নেই এই শহরে?? প্রকৃতির সব সুন্দর্য্য আছে এই শহরে । তারপর সকল সুন্দর্যের মাঝেও কিছু সুন্দর আছে যাদের আমরা দেখিনা, আড়াল করে রাখি, তারা হল আমদের শহরের বঞ্চিত শিশু! ! একটা শহর ততক্ষণ সুন্দর হতে পারে না যতক্ষণ সেই শহরের শিশুরা যদিনা সঠিক ভাবে গড়ে উঠে! !
আশ্রয় বিদ্যাপীঠ সংগঠন গঠনের উদ্দেশ্যগুলো হল পথ শিশু ও হত দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। শিশুদেরকে নিয়ে কাজ করার পাশাপাশি নানা ধরনের উন্নয়নমূলক কাজ করা।
উক্ত সংগঠন থেকে রক্ত দান করা অর্থাৎ কোন হাসপাতালে যদি মুমুর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন হয় তাহলে তারা রক্ত দান করবে।
এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন করা এমনকি এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন এর ব্যবস্থা করা।
আসন্ন রমজান মাসে পথ শিশুদের জন্য ইফতার এর আয়োজন করা।
আসন্ন ঈদ-উল ফিতর ও ঈদুল আযাহা,য় পথ শিশুদের জন্য নতুন বস্ত্র বিতরন করা।
এছাড়াও তাদের সংগঠন আরও নতুন নতুন ধারনা নিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবে।
যারা নিজ ইচ্ছায় যারা তাদের এই সংগঠনের একজন সদস্য হতে চান তারা নিজ দায়িত্বে ফর্ম কালেকশন করে নিবেন। ফর্ম কালেকশন করতে এই নাম্বারে ( ইশতিয়াক আশিক ০১৭৫৪৫৯৯১৩৪) ।

আর উক্ত সংগঠনে কাজ করা নিজের জন্য নয়, গরীব দুঃখী অসহায় মানুষের জন্য”
সবার যৌথ প্রচেষ্টাই পারে একটি শিশু পিঠে ময়লার বস্তার বদলে বিদ্যার ব্যাগ ঝুলিয়ে নিজেকে শিক্ষার আলোই আলোকিত করতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে