,

নবীনগর বাসীর দুঃস্বপ্নের দিন : পহেলা মে প্রলয়ংকারী ঘূর্নিঝড়ে দেড়শতাধিক যাত্রী প্রাণ হারায়

news-image

নবীনগর প্রতিনিধি : আজ পহেলা মে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরবাসীর চরম দুঃস্বপ্নের দিন । ২০০০ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ প্রলয়ংকারী ঘুর্নিঝড়ের কবলে পরে নরসিংদী থেকে নবীনগরগামী এম, ভি বেঙ্গল বার্ড ও নবীনগর থেকে ভৈরব গামী এম ভি ডলফিন নামক দুইটি লঞ্চ মেঘনা নদীতে ডুবে গিয়ে নবীনগরের দেড় শতাধিক যাত্রী প্রাণ হারায়। এটাই ছিল নবীনগরের প্রাকৃতিক দূর্যোগে সর্ব বৃহৎ প্রাণহানির ঘটনা । ওই ঘুর্নিঝড়ে অগনিত গবাদি পশু সহ প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লন্ড ভন্ড হয়ে গিয়েছিল। এই নৌ রুটে ঝুকিপূর্ণ ফিটনেস বিহীন লঞ্চের কারনে এ দুর্ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কোন সুযোগ সুবিধা এই নৌ-রুটের লঞ্চগুলিতে নেই। এখন বর্ষাকাল, চার দিকে বইছে প্রচন্ড কাল বৈশাখী ঝড়, ফলে লঞ্চ ডুবির আশংকা প্রকট । সেই মর্মান্তিক দুর্ঘটনার পূনরাবৃত্তি ঘটার আশংকায় নবীনগরবাসী আতংকিত। জনসাধারনের দাবী, সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষ এ সব ফিটনেসবিহীন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন উপকরণহীন লঞ্চগুলোকে যথাযথ আইনি প্রক্রিয়ার নিয়ম শৃংখলার মধ্যে এনে যাত্রীদের জীবনমাল রক্ষার পদক্ষেপ গ্রহন করবে । প্রলয়ংকারী ঘূর্নিঝড়ে নিহতের স্বজন নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা বলেন, আমরা দিনটিকে ঘরোরাভাবে পালন করলেও কেউ আমাদের খবর নেই না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে