,

কালবোশেখিতে ঝরলো রাজশাহীর ৪ শতাংশ আম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর অর্থনীতির বড় চালিকাশক্তি আম। আমকে ঘিরে এ অঞ্চলে প্রতিবছর কারবার হয় প্রায় ৪০০ কোটি টাকার। কিন্তু এবার মৌসুমের শুরুতেই প্রতিটি গাছের বহু আম ঝরে গেল। এতে নিশ্চিতভাবেই ধাক্কা খেল ফলন।

কৃষি বিভাগ বলছে, রবিবারের কালবৈশাখীতে ৪ শতাংশ আম ঝরে পড়েছে। তবে চাষিরা বলছেন, ক্ষতির পরিমাণ আরো বেশি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি বলছেন, তারা বিভিন্ন অঞ্চল ঘুরে নিশ্চিত হয়েছেন গাছের আম ৪ শতাংশ ঝরে গেছে। অনেক গাছের ডাল এমনকি গাছ পর্যন্ত ভেঙে গেছে। এ কারণে আমের উৎপাদনও চার শতাংশ কমবে। এ কারণে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে নাকি ঘাটতি থাকবে তা এখনই বলা যাচ্ছে না।

রাজশাহীর ১৬ হাজার ৫৮৩ হেক্টর জমিতে এবার আম বাগান রয়েছে। প্রতি হেক্টরে ১০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। ঝড়ের আগ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে দারুণ আশাবাদি ছিলেন স্থানীয় কৃষি কর্মকর্তাদের। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝরিয়ে দিয়েছে কৃষক ও কৃষি কর্মকর্তাদের স্বপ্ন।

সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর শালবাগান মোড়ে কাঁচা আম বিক্রি করছিলেন জুলফিকার আলী (৪৫)। জেলার মোহনপুর উপজেলা থেকে আসা এই আমচাষি জানিয়েছেন, ৪০টি গাছ নিয়ে তার একটি আমের বাগান আছে। রবিবার সন্ধ্যায় তার বাগানের গাছ থেকে ৪ মণ আম ঝরে পড়েছে। বাজারে এনে সেগুলো আচারের জন্য ৬ টাকা কেজি দরে বিক্রি করছেন।

জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের আমচাষি মহররম (৩৫) আলী বলেন, এতো দীর্ঘ সময় ধরে ঝড় জীবনে দেখিনি। এই ঝড়ে আমার বাগানের অর্ধেক আম ঝরে গেছে। আমার বাগানের মতো সব বাগানেরই একই অবস্থা। ঝড়ে আমের বড় ক্ষতি হয়ে গেল। এতে চাষিদের মাথায় হাত উঠেছে।

বাঘা উপজেলার মনিগ্রামের আমচাষি মিজানুর রহমান (৫০) বলেন, বাগানে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছে। আম বেচে সেই টাকাই উঠবে কি-না তা নিয়ে সন্দেহ আছে তার। তাই আমচাষিদের তালিকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি দাবি করেন, যে পরিমাণ আম ঝরেছে, সেগুলো এমনিতেও ঝরতো। এখন পরিচর্যা ভালো করলে উৎপাদনে তেমন ঘাঁটতি থাকবে না। তারপরেও ক্ষতিগ্রস্ত আমচাষিদের তালিকা করা হচ্ছে। সে তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চাষিরা ক্ষতিপূরণ পেতেও পারেন।

রবিবার সন্ধ্যায় রাজশাহীতে প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় কালবৈশাখী। ঝড়ের সময় পাঁচ মিনিট বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। কালবৈশাখী এসেছিল দক্ষিণ-পশ্চিম কোণ থেকে। ওই পাঁচমিনিটেই বেশিরভাগ আম ঝরে পড়ে বলে জানিয়েছেন চাষিরা।

এদিকে বছরের প্রথম এই কালবৈশাখীতে গোদাগাড়ী উপজেলায় গাছ পড়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া রাজশাহী মহানগরীর দরগপাড়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ হয়েছে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে