,

ঢাবিতে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতা লাখো কণ্ঠে আবৃত্তি হয়েছে।

সোমবার বিকেল ৪টায় প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠান। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কবির পরিবারের সদস্যরা।

বৈষম্যহীন পৃথিবী গড়তে এবং তরুণ সমাজের চেতনা জাগ্রত করতে ‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ শিরোনামে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ‘বল বীর/ চির উন্নত মম শীর…’ প্রতিধ্বনিত হয় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করা হয়।

গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা জানান আয়োজকরা।

‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’র উদ্দেশ্য সম্পর্কে নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ বলেন, ‘আমাদের জাতীয় কবির এই অমর কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলাদেশের মানুষের, বিশেষ করে তরুণ সমাজের চেতনাকে জাগ্রত করতে চাই। সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তির মাধ্যমে বিদ্রোহী চেতনা জ্বালিয়ে দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের