,

‘গোমাংস খাইনি’, ভাইরাল ভিডিও নিয়ে সাফাই কাজলের

news-image

 

বিনোদন ডেস্ক : বন্ধুদের সঙ্গে গোমাংস খাচ্ছিলেন অভিনেত্রী কাজল৷ এমন একটি ভিডিওই ঘুরে বেড়াচ্ছিল নেটদুনিয়ায়৷ এবার তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী৷ জানালেন, তিনি গোমাংস খাননি৷

যে ভিডিও ছড়িয়েছিল সেটি ছিল একটি সেলফি ভিডিও৷ বন্ধুদের সঙ্গে আড্ডা ও খানাপিনার মুহূর্ত নিজেই ক্যামেরাবন্দি করেছিলেন অভিনেত্রী৷ পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ প্রচারিত হচ্ছিল যে, খাবার টেবিলে ছিল গোমাংসও৷

https://youtu.be/Zw_NKs5Ejpc

এ নিয়েই সমালোচনা ও রসিকতার মুখে পড়তে হয় কাজলকে৷ নেটদুনিয়ায় ভাইরাল হয় সে ভিডিও৷ চাপের মুখে পড়ে আগেই ভিডিওটি ডিলিট করেছিলেন, এবার তার পাল্টা জবাবও দিলেন কাজল৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, গোমাংস তিনি খাননি৷ লাঞ্চে গোমাংস ছিল বলে যা প্রচারিত হয়েছে তা আসলে একটি ভুল ধারণা৷ অভিনেত্রীর বক্তব্য, ভিডিওয় যে মাংস দেখা গিয়েছিল তা আসলে মহিষের৷ এবং এই মাংস খাওয়া আইনত স্বীকৃত৷ ফলে তাতে দোষের কিছু নেই৷ কিন্তু কেন গোমাংস খাননি বলে সাফাই দিতে হল? কাজলের জবাব, এর সঙ্গে অনেকের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে৷ বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই অনেকে এ দৃশ্য দেখে আহত হতে পারেন৷ কিন্তু সেরকম কোনও উদ্দেশ্য তাঁর ছিল না৷ তাই তিনি তাঁর অবস্থান পরিষ্কার করে দিলেন৷

দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে গোমাংস৷ গোমাংস খাওয়া নিয়ে নানা রাজনৈতিক চাপানউতোরও চলছে৷ সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে এর জেরে কোনও অপ্রীতিকর অবস্থায় যে পড়তে চান না, তা অভিনেত্রীর বক্তব্যেই স্পষ্ট৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের