বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সালমান-লুলিয়ার প্রেমের গুঞ্জন

news-image

বিনোদন ডেস্ক : ফের বাতাসে বইছে বলিউড অভিনেতা সালমান খান ও রোমানিয়ান অভিনেত্রী লুলিয়া ভান্তুরের প্রেমের গুঞ্জন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা যায়। তারপরই শুরু হয় এই গুঞ্জন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি নেপালি শিল্পপতি বিনোদ চৌধুরীর ছেলে বরুণের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। ভারতের উদয়পুরের জগ মন্দিরে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বলিউড অভিনেতা সালমানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী লুলিয়া ভান্তুর। যদিও সালমান লুলিয়া ছাড়া আরো বেশ কজন তারকা বিয়েতে উপস্থিত ছিলেন।

সালমান-লুলিয়ার প্রেম নিয়ে জল ঘোলা কম হয়নি। তা গড়িয়েছিল বিয়ের গুঞ্জন পর্যন্ত। গত বছর সালমান-লুলিয়ার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাদের বিয়ের গুঞ্জন জোরালো হয় যখন লুলিয়াকে সালমানের মায়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। এরপর অভিনেত্রী প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় সালমান লুলিয়াকে সঙ্গে নিয়ে হাজির হলে সেই গুঞ্জনের পালে হাওয়া লাগে।

এ ছাড়া বজরঙ্গিভাইজান খ্যাত এ অভিনেতার সকল পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় লুলিয়াকে। এরপর লুলিয়া রোমানিয়াতে চলে যাওয়ার পর গুঞ্জন ওঠে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। তারপর গত বছরের শেষের দিকে সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে তাদের সম্পর্ক নিয়ে সব গুঞ্জন মিথ্যে বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু