,

সাইবার অপরাধ রোধে তরুণীদের প্রশিক্ষণ দেবে সরকার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রতিনিয়তই তরুণীরা সাইবার জগতে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। ফেসবুক, ইমেইল, এসএমএস কোনকিছু থেকেই নিস্তার পাচ্ছে না তরুণীরা। এ অপরাধ রোধের লক্ষ্যে সরকার নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রায় ১০ হাজার স্কুল-কলেজের ছাত্রীদের পরিস্থিতি মোকাবেলায় সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিতে কর্মসূচীর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি মন্ত্রণালয়।

সাইবার ট্রাইব্যুনালের মামলাগুলোর চিত্রে দেখা যায় এই আক্রমণের শিকার তরুণীরাই বেশি। তরুণ একদল গবেষক জানায়, ফেসবুক ব্যবহারকারী ৭৭ ভাগ মেয়ে শিকার হয় সাইবার অপরাধে। পাসওয়ার্ড হ্যাকিং এর শিকার হয় ১২ শতাংশ, ই-মেইলে ৪ ভাগ আর ২ ভাগ শিকার হয় পর্নোগ্রাফিতে।

মেয়েদের জন্য সাইবারে নিরাপত্তায় সচেতনতার উদ্যোগ নিয়েছে প্রযুক্তি মন্ত্রণালয়। দেশের আটটি বিভাগের চল্লিশটি স্কুলের প্রায় ১০ হাজার ছাত্রীকে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সাইবার আক্রমণের শিকার হলে কি করা উচিত, কীভাবে কোথায় সহায়তা পাওয়া যাবে সে বিষয়ে সকল সহায়তা এই কর্মসূচিতেই পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা