,

জম্মু-কাশ্মিরে হাই এলার্ট

news-image

ভারত-পাকিস্তান সীমান্তের গোলাগুলিতে নিজ দেশের সেনা নিহতের ঘটনায় ফুঁসছে ভারত। এ ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছে তারা। নিহত সেনার দেহ বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করছে ভারতীয় সেনাবাহিনী। ঘটনার পর সমগ্র জম্মু-কাশ্মিরজুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সীমান্তে বন্দুক হামলার পাশাপাশি রকেট হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সংবাদমাধ্যমের একাংশ বলছে, পাকিস্তান সেনাবাহিনীর রকেট হামলায় ওই দুই সেনার প্রাণহানি হয়। তবে আরেক অংশ বলছে, গোলাগুলিতেই নিহত হয়েছেন ওই দুই ভারতীয় সেনা।

ঘটনার পর সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণঘাঁটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে রকেট ও মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেখানকার দুই পোস্টে একইসঙ্গে হামলা চালানো হয়। সেনা-নৈতিকতাবিরোধী অবস্থান নিয়ে আমাদের দুই সেনাকে হত্যার পর তাদের দেহ বিকৃত করেছে পাকিস্তান’।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ভারত-পাকিস্তান সীমান্তরেখার পাশে কৃষ্ণঘাট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, কোনও ধরনের উসকানি ছাড়াই সোমবার সকালে গুলি ছুড়তে শুরু করেন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা।

সেনাবাহিনীর বিবৃতিতে পাকিস্তানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা অতর্কিত হামলা চালায়। এ সময় গুলি ও স্প্লিন্টারের আঘাতে ৩ জন আহত হয়। আহত তিনজনের মধ্যে বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার নিহত হন। এছাড়া আহত অপর এক বিএসএফ জওয়ানের অবস্থা স্থিতিশীল রয়েছে; তবে তিনি শঙ্কামুক্ত।

এরআগে শনিবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে পুঞ্চে বিএসএফের সেনাছাউনি লক্ষ্য করে লাগাতার মর্টার হামলার অভিযোগ করে।

সেনা নিহত হওয়ার পর গোটা জম্মু-কাশ্মীরে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা অভিযোগ করেন, জঙ্গিদের ভারতে ঢোকার সুযোগ করে দিতে পাকিস্তান সেনাবাহিনী কভার ফায়ারিং করে। এবারও পাকিস্তান সেনাবাহিনী একই ঘটনা ঘটিয়েছে সন্দেহে ওই হাই এলার্ট জারি করা হয়।

গত বছর চিরবৈরী এ দুই দেশের সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে অন্তত ২২৮ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চল কমান্ডের এক বিবৃতিতে পাক সেনাবাহিনীর এ ধরনের অপ্রীতিকর হামলার জবাব যথাযথভাবে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা