,

আমিরের সঙ্গে কোনো সিরিয়াল নয় : সানজিদা

news-image

 

বিনোদন ডেস্ক :টেলি-সিরিয়ালে মাত্র এক বারই একসঙ্গে এসেছিলেন তারা। সালটা ২০০৭। সন্ধ্যা হলেই ছোটপর্দায় ভেসে উঠত ‘ক্যায়া দিল মে হ্যায়’। সেই সিরিয়ালে সানজিদা শেখের সঙ্গে আমির আলির হিট জুটি তখন টেলি-দর্শকদের ঘরে ঘরে। রিল লাইফের ফাঁকে রিয়েল লাইফেও তাদের প্রেম চলছে।

কিন্তু এর পর আর কোনো টেলি-সিরিয়ালে দেখা যায়নি সানজিদা-আমিরকে। তবে সিরিয়ালে না হলেও সে বছরেই ডান্স রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৩’-তে একসঙ্গে এসেছিলেন তারা। আর তাতেও হিট আমির-সানজিদা। শেষমেশ ‘নাচ বলিয়ে ৩’-র বিজয়ীর মুকুট উঠেছিল তাদের দু’জনের মাথায়।

সম্প্রতি সানজিদা জানিয়েছেন, আমিরের সঙ্গে আর কোনো ধারাবাহিকে কাজ করতে চান না তিনি। ২০১২-তে গাঁটছড়া বাঁধার পর থেকে এখনও চুটিয়ে সংসার করছেন তারা। মিয়াঁ-বিবির মধ্যে মন কষাকষিও হয়নি। তবে কীসের জন্য এমন মন্তব্য সানজিদার? সে কথা নিজেই খোলসা করলেন তিনি।

‘ক্যায়ো হোগা নিম্মো কা’, ‘এক হাসিনা থি’, ‘ইশ্ক কা রাঙ্গ সাফেদ’-এর মতো হিট সিরিয়ালের অভিনেত্রী বলেন, ‘না! ‘ক্যায়া দিল মে হ্যায়’-এর পরে আমাদের দু’জনকে একসঙ্গে রেখে কোনো সিরিয়ালের অফার দেয়নি কেউ। বরং, অনেক বেশি রিয়েলিটি শো-র অফার পেয়েছি আমরা।’

তবে আমিরের সঙ্গে যদি কোনো সিরিয়ালের অফার আসে তা করবেন? এ প্রশ্নের উত্তরে সানজিদা বলেন, ‘আসলে আমিরের সঙ্গে আমি সত্যিই কোনো সিরিয়াল করতে চাই না।

সানজিদার ভাষ্য, ‘দিনে ১৪ ঘণ্টা ধরে আমিরের সঙ্গে কাজ করতে চাই না। এর পর বাড়ি গিয়ে তো দু’জনে এতটাই ক্লান্ত হয়ে যাব যে একে অপরের সঙ্গে কথাই বলতে পারব না। কিন্তু সারা দিন কাজের শেষে বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা হবে এই ব্যাপারটাই দারুণ লাগে আমার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের