বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৫

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঝড়ের কবলে পড়ে রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসা পড়ুয়া দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ হয়েছে। দমকল বাহিনীর ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের অভিযান চালাচ্ছে।

নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের নাম জানাতে পেরেছে দমকল বাহিনী। তারা হলেন রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার রফিক (৩০), একই এলাকার তানিম (৮), তালাইমারী এলাকার আসাদুল (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকরগাছা এলাকার আহাদ (১০)। অপর এক যুবকের নাম জানা যায়নি।

রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, শিশু তানিম ও আহাদ দরগাপাড়া এলাকার একটি মাদ্রাসার ছাত্র। রবিবার বিকেলে তারা নৌকায় চড়ে দরগাপাড়া এলাকার সামনে পদ্মার ওপারে চরে গিয়েছিল।

সন্ধ্যার একটু আগে আবহাওয়া খারাপ হয়ে উঠলে একটি নৌকা তাদের আনতে গিয়েছিল। ওই নৌকায় দরগাপাড়া এলাকার রকি (২৮) ও রাশেদ (৩২) নামে দুই ব্যক্তিও ছিলেন। ঝড়ের সময় নৌকাটি মাঝিসহ সাতজনকে নিয়ে এপারে ফিরছিল। এক পর্যায়ে তুমুল ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এরপর রকি ও রাশেদ সাঁতরে তীরে উঠলেও দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ থাকেন।

ফরহাদ হোসেন জানান, ঘটনার পর রকি ও রাশেদকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তারা সুস্থ হলে সোমবার সকাল ৮টা থেকে তাদের নদীতে নিয়ে যাওয়া হয়। এরপর তারা নৌকা ডোবার স্থান চিহ্নিত করেন। এখন ডুবুরিরা দরগাপাড়া এলাকায় নদীর তলদেশে উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি জানান, এর আগে রবিবার রাত সাড়ে ১১টায় খবর পাওয়ার পর সারারাত সার্চ লাইট দিয়ে নৌকাটি খুঁজেন দমকল বাহিনীর কর্মীরা। তবে নৌকাটি পাওয়া যায়নি, নিখোঁজ কাউকে উদ্ধারও করা যায়নি।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রাজশাহীতে তাণ্ডব চালায় কালবৈশাখী। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। কালবৈশাখী এসেছিল দক্ষিণ-পশ্চিম কোণ থেকে। ঝড়ের সময় গাছ পড়ে জেলার গোদাগাড়ী উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। ঝড়ের সঙ্গে ৪৭ মিলিমিটার বৃষ্টিও হয়েছে। ঝড়ে বহু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আম ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু