,

‘জঙ্গি ও তেঁতুল হুজুর গোষ্ঠী দেশ, নারীর সবচেয়ে বড় শত্রু’

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও জাসদ (একাংশ)সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি ও তেঁতুল হুজুর গোষ্ঠী দেশ, নারী ও শ্রমিকের সবচেয়ে বড় শত্রু। এদের বর্জন করতে হবে, সতর্ক থাকতে হবে। ’ এ সময় তিনি বৈষম্যমুক্ত সমাজ গড়তে শ্রমিকবান্ধব রাজনীতি-অর্থনীতি চর্চারও আহ্বান জানিয়েছেন।

মে দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক জোটের সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

শ্রমিকস্বার্থ রক্ষায় ঐক্য রাখা আর জঙ্গি দমনের যুদ্ধে সামনে থাকার জন্য সমবেত শ্রমিক, কর্মচারী, মজুর ও সর্বস্তরের পেশাজীবী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনতে হবে। বাজারের সঙ্গে মজুরি হালনাগাদ করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, গাফলতি পরিহার করে শ্রম আইন হুবহু বাস্তবায়ন, সমকাজে নারী-পুরুষের সমমজুরি এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে। ’

শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার এমপির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ মহানগর-উত্তরের সভাপতি শফিউদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে