,

রোজার ঈদেই আসছে শাকিব-অপুর নতুন ছবি!

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা ছবির সুপারস্টার দম্পতি শাকিব খান আর অপু বিশ্বাসের পারিবারিক জীবনে কী ঘটে গেছে তা সবাই জেনে গিয়েছেন। বাজে সময় পার করে একমাত্র ছেলেকে নিয়ে আবার দুজনে সুন্দর সংসার করছেন। পাশাপাশি রূপালী পর্দাতেও সুখবর এল এই জনপ্রিয়তম জুটির জন্য। শাকিব-অপু অভিনীত ছবি ‘রাজনীতি’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে! শুধু তাই নয়; অ্যারো মোশন আর্টসের ব্যনারে নির্মিত ছবিটি আসছে রোজার ঈদেই মুক্তি দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘ প্রায় ১ বছর দেশের বাইরে সিনেমা থেকে দূরে ছিলেন সন্তানসম্ভবা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সর্বশেষ ‘রাজনীতি’ শিরোনামের সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। গতকাল রবিবার সিনেমাটি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে।

এই সিনেমাটি গত ঈদেই মুক্তি দেওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে তা আর সম্ভব হয়নি। তাই বিগ বাজেটের এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রজোজনা প্রতিষ্ঠান। ছবিটিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা