,

শাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে আনা সব অভিযোগ ও তাঁর ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ সংশ্লিষ্ট ১২টি সংগঠন। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিএফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডিরুমে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এ সময় পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন সংবাদ বিজ্ঞপ্তি পড়ে শোনান। সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘শাকিব আমাদের কাছে সশরীরে এসে গতকাল ক্ষমা চেয়েছেন। আমরা ক্ষমা করে দিয়েছি। এখন তাঁর সঙ্গে কাজ করতে আর কোনো বাধা নেই।’

বিভিন্ন গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালকদের নিয়ে ‘অসম্মানজনক’ বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২৪ এপ্রিল শাকিব খান বরাবর উকিল নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত শনিবার এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের ১২টি সংগঠন শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নেয়। এ কারণেই রোববার থেকে বন্ধ হয়ে যায় শাকিবের ‘রংবাজ’ ছবির শুটিং।

এরপর গতকাল রোববার শাকিব খান এফডিসিতে গিয়ে সংগঠনগুলোর নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন। শাকিবের এই পদক্ষেপকে সে সময় সাধুবাদ জানানো হয়। তবে তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা সে সময়ই প্রত্যাহার করা হয়নি। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় চলচ্চিত্রে শাকিবের অভিনয়ে আর কোনো বাধা নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে