,

শ্রমিকের মজুরি ন্যূনতম ১৮ হাজার টাকা করার দাবি

news-image

নিউজ ডেস্ক : সব সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। সোমবার (১ মে) সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে মে দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন বলেন, পহেলা মে শ্রমিক দিবস অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। সারাবিশ্বে শ্রমিকদের স্বার্থ আদায় হলেও বাংলাদেশে তা হয়নি। শ্রমিকদের ন্যূনতম মজুরি ও অধিকার আদায় না হওয়ার পেছনে বড় কারণ হলো তাদের ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া। তাদের সংঘটিত হতে না দেওয়া। আমরা শ্রমিকদের একত্রিত করে তাদের অধিকার আদায়ে কাজ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পথিক, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল হাকিম খান, এশিয়া বার্তার সম্পাদক নজরুল ইসলাম রেনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা