,

বাহুবলীর ভল্লাল দেব সম্পর্কে এই তথ্যটি জানেন?

news-image

 
বিনোদন ডেস্ক :এখন তো একটাই ট্রেন্ডিং, বাহুবলী ২। এ ছবিই এখন টক অফ দ্য টাউন। শুধু শিবা বা কাটাপ্পাই নয়, আলোচনার টেবিলে ঝড় তুলছে ভল্লাল দেবের নামও। ভল্লাল দেবের চরিত্রে রানা দাগ্গুবাটি বেশ প্রশংসাও কুড়িয়েছে। কিন্তু জানেন কী, রানা ডান চোখে কিছু দেখতে পান না। হ্যাঁ! সম্প্রতি নিজেই সে কথা জানিয়েছেন জেন ওয়াইয়ের এই হার্টথ্রব। ছোট থেকেই তাঁর এক চোখের দৃষ্টি শক্তি নেই।
সম্প্রতি একটি তেলুগু চ্যাট শো-তে উপস্থিত ছিলেন রানা দাগ্গুবাটি। সেখানে তিনি বলেন, “আমি আপনাদের একটা কথা বলতে চাই। আমি ডান চোখে অন্ধ। আমি যা দেখার তা কেবল বাঁ চোখ দিয়েই দেখতে পাই। যদি আমার বাঁ চোখ বন্ধ হয়ে যায়, আমি কিছুই দেখতে পাব না।” তবে এক চোখে দেখাকে কোনওরকম বাধা বলে মানতে নারাজ রানা। যাঁরা এক চোখে দেখতে পান তাঁদের সাহস জুগিয়ে রানা বলেন, এতে ভয়ের কিছু নেই। কোনও পরিস্থিতিতেই নিজেদের দুর্বল ভাবা যাবে না। লড়াই করলে জয় আসবেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা