,

তামিমকে ছাড়া বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো ফল পেতে ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের আজকের প্রতিপক্ষ সাসেক্সে ডিউক অব নোরফক ক্লাব। স্থানীয় সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

স্ত্রীর অসুস্থতায় মাশরাফি বিন মু্র্তজা গতকাল রাতে দেশে ফিরেছেন। সহ-অধিনায়ক সাকিব আল হাসানও ইংল্যান্ডে নেই। কথা হচ্ছিল তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। কিন্তু তামিম ইকবালকেও পাচ্ছে না বাংলাদেশ। পুরনো পিঠের ব্যাথা বেড়ে যাওয়ায় তামিম ইকবাল আজ বিশ্রামে থাকবেন। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আজ প্রস্ততি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন।

নরফোকের বিপক্ষে ম্যাচের আগে রোববার ব্ল্যাকস্টোন একাডেমি গ্রাউন্ডে তিন ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ। নরফোকের দলটিকে নেতৃত্ব দিবেন ক্রিস অ্যাডামস। প্রস্তুতি ম্যাচটি হবে অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট ক্লাব মাঠে। দীর্ঘ ১৩ বছর পর কোনো জাতীয় দল খেলছে এ মাঠে। ক্রিস অ্যাডামস বাংলাদেশের বিপক্ষে নেতৃত্ব দিতে পেরে গর্বিত। তিনি বলেছেন,‘আমি খুবই গর্বিত যে বাংলাদেশের বিপক্ষে আমি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি। আমরা পুরো দলই রোমাঞ্চিত বাংলাদেশকে পেয়ে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে