,

মালিতে ফ্রান্সের অভিযানে ২০ জঙ্গি নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ২০জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে ফ্রান্স। রোববার ফ্রান্সের আঞ্চলিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এপ্রিল মাসের প্রথম দিকে মালিতে জঙ্গিদের হাতে এক ফরাসি সেনা নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানে স্থল ও আকাশ পথে অভিযান চালায় ফরাসি সেনারা। নিহত জঙ্গিরা কোন সংগঠনের এ ব্যাপারে ফরাসি বাহিনীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

ফরাসি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মালির দক্ষিণ-পশ্চিমের প্রদেশে গাওয়ের ফাউলসারি বন এলাকায় অবস্থানরত জঙ্গিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মালিতে প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে। ২০১৩ সালে দেশটির উত্তরের প্রধান শহর থেকে জঙ্গিদের বিতাড়িত করতে সক্ষম হয় ফরাসি বাহিনী। তবে এরপরও দেশটিতে জঙ্গি হামলা অব্যাহত রয়েছে। জঙ্গি মোকাবেলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে চার হাজার সেনা মোতায়েন করেছে ফ্রান্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা