,

নরফোক একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ আজ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে গ্রীষ্মকালের ঠাণ্ডাও বাংলাদেশের হাড় কাঁপানো শীতের চেয়ে কম নয়। তাই ‘সামার’ হলেও তীব্র ঠাণ্ডার মধ্যেই অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশ দলকে। টানা তিন দিন অনুশীলনের পর আজ সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ডিউক অব নরফোক একাদশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। তাই সাসেক্সে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক। আইপিএলের কারণে ভারতে থাকায় দলের সঙ্গে নেই সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানও। দুজনেরই ৫ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। অন্যদিকে মাশরাফি ফের দেশ ছাড়বেন ৫ অথবা ৬ মে।

সাসেক্সে ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১২ মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাশরাফির দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ডাবল লিগ ভিত্তিক টুর্নামেন্টে ১৯ মে আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরবেন মাশরাফি-সাকিবরা। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দুটি ম্যাচ খেলবেন তারা। দুটো ম্যাচই ভীষণ কঠিন-২৭ মে পাকিস্তান ও ৩০ মে প্রতিপক্ষ ভারত।

১ জুন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির দল। ৫ জুন ওভালেই টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ তৃতীয় ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ৯ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর