,

চালকের দক্ষতায় রক্ষা পেলেন শতাধিক লঞ্চযাত্রী

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : চালকের দক্ষতায় রক্ষা পেল তীব্র ঝড়ের কবলে পড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী শতাধিক যাত্রীবাহী লঞ্চ এমভি বরকত। শনিবার সন্ধায় পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে এসে লঞ্চটি ঝড়ের কবলে।

এ লঞ্চের যাত্রী ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন রিপন জানান, লঞ্চটি পদ্মা নদীর মাঝখানে পৌঁছালে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় চালক বুদ্ধি করে লঞ্চটি ঘুরিয়ে তীর দিয়ে রওনা দেন। এর পর দ্রুত দৌলতদিয়ার বাহিরচর এলাকায় ৪ নম্বর ফেরিঘাটের ভাটিতে নদীতীরে পৌঁছানোর পর তীব্র ঢেউয়ের কারণে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এ সময় সেখানে অল্প পানি থাকায় লঞ্চের অর্ধেকটা তলিয়ে গেলেও ওপরতলার পুরো অংশ পানির ওপরে ছিল। সেখান থেকে ফেরির সার্চলাইটের সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয়।

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, এমভি বরকত লঞ্চের সুকানি (চালক) মো. শহিদুল ইসলামের দক্ষতায় যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা