,

কালবৈশাখী বইয়ে দিলেন ওয়ার্নার!

news-image

স্পোর্টস ডেস্ক : বৈশাখ মাস চলছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই হানা দিচ্ছে কালবৈশাখী। কিন্তু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় উঠল ব্যাট-বলের ঝড়। একেবারে ভয়ানক কালবৈশাখী। আর সেই ঝড় তুললেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৪৩ বলের সেই ঝড়ে উড়ে গেল কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইনআপ। ৪৩ বলে সেঞ্চুরি করার পর ১২৬ রানে থামলেন ওয়ার্নার!

টসে জিতে ফিল্ডিং নেওয়া নাইট বোলারদের এদিন বেদম প্রহার করেছেন ওয়ার্নার। কোল্টার নাইল, সুনিল নারিন, উমেষ যাদব কিংবা ইউসুফ পাঠানদের নির্দয় ভাবে সীমানাছাড়া করেছেন। বাউন্ডারি হাঁকিয়েছেন ১০টি আর ওভার বাউন্ডারি ৮টি! তিন অংকে পৌঁছতে সময় নেন মাত্র ৪৩ বল। এরপর যেন আরও আগ্রাসী হয়ে উঠেন তিনি। ২১৩.৫৫ স্ট্রাইক রেটে ১২৬ রান করতে তিনি সময় নিয়েছেন মাত্র ৫৯ বল।

এর আগে ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ওয়ার্নারের তাণ্ডব দেখে অপর প্রান্তে থাকা শিখর ধাওয়ান যেন দর্শক হয়ে দেখছিলেন সতীর্থের ব্যাটিং। শেষ পর্যন্ত ক্রিস ওকসের বলে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভিরের হাতে ধরা পড়েন ওয়ার্নার। এই রিপোর্ট লেখা পর্যন্ত হায়দরাবাদের রান ১৮ ওভারে ২ উইকেটে ১৮৭। আজ কলকাতার হয়ে সাকিব কিংবা হায়দরাবাদের হয়ে মুস্তাফিজ কেউই মাঠে নামেননি। তাই সাকিব বনাম মুস্তাফিজ দ্বৈরথ দেখা হলো না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা