,

যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হলো ভারতীয় বিমানবাহিনীকে

news-image

পরিস্থিতি ভালো নয়। তাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হল ভারতীয় বিমানবাহিনীকে। এয়ার ফোর্সের পক্ষ থেকে বিমানবাহিনীর প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে, যে তিনি যেন তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। পাকিস্তানের সঙ্গে ১০ দিনের যুদ্ধ, আর চীনের সঙ্গে ১৫ দিনের যুদ্ধের জন্য বিমানবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিমানবাহিনীর কমান্ডারস কনফারেন্সে এই ঘোষণা করা হয়েছে। ভারতের একটি অনলাইন নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।
এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া বিমানবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, কম সময়ের হলেও লড়াই হতে পারে মুখোমুখি। বিমানবাহিনীর একটি সূত্রে থেকে সংবাদমাধ্যমের কাছে এই খবর পৌঁছেছে। যুদ্ধের জন্য সেনাবাহিনী ও যুদ্ধবিমানগুলি প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, অস্ত্র, মিসাইল, রাডার সবকিছু সাজিয়ে নিতে বলা হয়েছে।
বিমানবাহিনীর ইন্সপেকশন বডি খতিয়ে দেখবে যুদ্ধবিমানগুলি। সেগুলি ওড়ার জন্য প্রস্তুত কিনা তা দেখা হবে। পাশাপাশি বিমানবাহিনী পাইলট ও স্কোয়াড্রনও খতিয়ে দেখা হবে।
তবে যুদ্ধ খুন বেশি দিনের হবে না বলে মনে করা হচ্ছে। কারণ, সেক্ষেত্রে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে। এছাড়া অন্যান্য দেশ সেই যুদ্ধে জড়িয়ে বড় যুদ্ধের চেহারা নিতে পারে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে থেকে প্রকাশিত একটি বিশেষ ডকুমেন্টে বলা হয়েছে, আগামী দিনের যুদ্ধ হবে কম সময়ের, হামলা হবে আচমকা আর অনিশ্চিত। কোনো একটা বিশেষ পদ্ধতি মেনে যুদ্ধ এগোবে না। ফলে বিমানবাহিনী ভূমিকা হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ। ব্রহ্মোস ব্যবহারের প্রয়োজন পড়তে পারে। এছাড়া এয়ারক্রাফট হিসেবে ব্যবহার করা হবে সু-৩০এ, মিগ-২৯এস এবং মিরেজ-২০০০এস।
বর্তমানের ভারতের বিমানবাহিনী কাছে রয়েছে ৩৩টি ফাইটার স্কোয়াড্রন, যাতে রয়েছে ৬০০ এয়ারক্রাফট। অন্ততপক্ষে ৭৯০টি এয়ারক্রাফট থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নয়াদিগন্ত থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে