,

গৌরনদীতে পরিত্যাক্ত বাড়িতে ‘অপারেশন লাস্ট এপ্রিল’

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার পরিত্যাক্ত একটি বাড়িতে জঙ্গি থাকতে পারে সন্দেহে ‘অপারেশন লাস্ট এপ্রিল’ নামক অভিযান চালিয়েছে পুলিশ।

রবিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার শরিকল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পূর্ব হোসনাবাদ গ্রামে মালয়েশিয়া প্রবাসী আনিচুর রহমান ওরফে আনিচ হাওলাদারের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের ২০ জন কর্মকর্তাসহ ৮২ সদস্যের একটি টিম আনিচ হাওলাদারের বাড়ি তল্লাশি চালায়। তবে এই অভিযানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ওই বাড়িতে কেউ ছিল না।

শরিকল ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক মোল্লা জানান, পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে আনিচ হাওলাদার দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমা বেগম তার দুই সন্তানকে নিয়ে পাশের কুড়িরচর গ্রামে বাপের বাড়িতে থাকেন। মাঝে মধ্যে শ্বশুর বাড়ি আসেন।

তিনি জানান, রবিবার বিকেলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা জঙ্গি সন্দেহে ওই বাড়িতে অভিযান চালিয়েছে। তবে কিছুই পায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরাজ কবির জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাড়িতে মাঝে মধ্যে অপরিচিত লোকজন আনাগোনা করতো। ওই বাড়িতে জঙ্গি থাকতে পারে সন্দেহে পুলিশ অভিযান চালায়। এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন লাস্ট এপ্রিল’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের