,

লিটন হত্যা : চার্জশিটে প্রধান আসামি কাদের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খানকে প্রধান অভিযুক্ত করে আদালতে আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় পুলিশ আদালতে এই অভিযোগপত্র জমা দেয়। কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন মণ্ডল বলেন, চার্জশিটে আব্দুল কাদের খানসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত অপর সাতজন হলেন- আব্দুল কাদের খানের ব্যক্তিগত সহকারী (পিএস) শাজছুজ্জোহা, প্রধান সহযোগী বামনডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক (বহিষ্কৃত) চন্দন কুমার সরকার, চন্দন কুমারের ভগ্নিপতি কসাই সুবল চন্দ্র রায়, চার কিলার মেহেদী, আব্দুল হান্নান, শাহীন ও আমিনুর ইসলাম রানা।

এর মধ্যে আব্দুল কাদের খানসহ সাতজন লিটন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে এবং চন্দন কুমার সরকার পলাতক রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা আবু হায়দার আশরাফুজ্জামান জানান, লিটন হত্যার পর অধিকতর তদন্ত শেষে আটজন হত্যাকাণ্ডে জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া যায়। এদের মধ্যে সাত আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত একজন আসামি পলাতক রয়েছেন। তাকে ইন্টারপোলের সহায়তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে আনার প্রক্রিয়া চলছে।

এর আগে লিটন হত্যার ১ মাস ২১ দিন পর বগুড়া জেলা শহরের কাদের খানের স্ত্রীর মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর কয়েক দফা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে হত্যার দায় স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলেন তদন্তকারী কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে