,

বেঙ্গালুরুর পর লজ্জার রেকর্ড গড়ল দিল্লি

news-image

 

স্পোর্টস ডেস্ক : ২৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে লজ্জার রেকর্ড গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯.৪ ওভারে তারা অলআউট হয় মাত্র ৪৯ রানে। যা ছিল আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সাতদিনের মাথায় আজ রোববার লজ্জার রেকর্ড গড়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ মোহালিতে তারা অলআউট হয়েছে মাত্র ৬৭ রানে! যা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৫৮। যা ২০০৯ সালে কেপটাউনে করেছিল রাজস্থান রয়্যালস।

রোববার টস হেরে ব্যাট করতে নেমে ১ রানে প্রথম উইকেট হারায় দিল্লি। ৭ রানের মাথায় দ্বিতীয়। ২২ রানের মাথায় তৃতীয়। ২৫ রানে চতুর্থ। ৩০ রানে পঞ্চম। ৩৩ রানে ষষ্ঠ। এরপর সপ্তম উইকেটে কোরি অ্যান্ডারসন ও কাগিসু রাবাদা ২৬ রানের জুটি গড়েন। তাতে অর্ধশত রান পেরোয় দিল্লি। ৫৯ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে ফিরে যান কোরি অ্যান্ডারসন। ৬২ রানে আউট হন কাগিসু রাবাদা (১১)। ৬৭ রানে মোহাম্মদ সামি আউট হওয়ার পর একই রানে ফিরে যান শাহবাহ নাদিম। এর মধ্য দিয়ে ১৭.১ ওভারে ৬৭ রানে যবনিকাপাত ঘটে দিল্লির ইনিংসের।

ব্যাট হাতে সর্বোচ্চ ১৮ রান করেন কোরি অ্যান্ডারসন। ১১ করে রান করেন করুন নায়ার ও রাবাদা। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে কিংস ইলেভেন পাঞ্জাবের সন্দীপ শর্মা ৪ ওভারে ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও বরুন অরুন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর