,

ফের গণমাধ্যমের ওপর চড়াও হলেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রেসিডেন্ট হিসেবে একশ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে গণমাধ্যমের ওপর আবারো চড়াও হলেন ট্রাম্প। পেনসিলভেনিয়া সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘তিনি একের পর এক প্রতিশ্রুতি রেখে যাচ্ছেন’ এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও সমালোচনাকে ‘বাস্তবতার সাথে সম্পর্কহীন’ সাংবাদিকদের ‘মিথ্যা সংবাদ’ বলে খারিজ করে দেন।

হোয়াইট হাউসভিত্তিক সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ, হোয়াইট হাউজ করস্পন্ডেন্টস ডিনারে যোগ না দেয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

১৯৮১ সালে রোনাল্ড রিগানের পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। এর আগে ট্রাম্পের জলবায়ু পরিবর্তন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বড় শহরে সমাবেশ হয়েছে।

হ্যারিসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, তার একশ দিন নিয়ে গণমাধ্যম যেসব কথা বলেছে সেজন্যে তাদের ‘বিশাল বড়ো একটা গোল্লা দেয়া উচিত।’

উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওয়াশিংটনের একশ মাইলের বেশি দূরে আসতে পেরে তিনি রোমাঞ্চিত।’

তিনি উপহাস করে বলেন, নৈশভোজের বিষয়ে ‘হলিউড তারকাদের একটি বড় দল এবং ওয়াশিংটনের গণমাধ্যম এখন নিজেদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে’ এবং নৈশভোজটি হবে ‘খুবই নীরস।’

সর্বশেষ ১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট রিগান গুলিবিদ্ধ হবার পর পুরোপুরি সেরে না ওঠার কারণে এই নৈশভোজে অংশ নেননি। ট্রাম্প তার সমাবেশে আরো বলেন, তার প্রথম একশ দিন ছিল ‘খুবই উত্তেজনাকর এবং ফলপ্রসূ।’

সমাবেশে বক্তৃতাকালে বারাক ওবামার প্রশাসন সবকিছু ‘অগোছালো’ করে রেখেছিল বলে দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে ‘একটি বড় সিদ্ধান্ত’ জানানো হবে।আগে তিনি জলবায়ু পরিবর্তনকে ভাঁওতাবাজি বলে উড়িয়ে দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে