,

নাসিরনগরে এএসআই প্রত্যাহার

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার নাসিরনগর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহিন উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান,উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে একটি বিষয়ে অভিযোগ উঠার পর এ ব্যবস্থা নেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে অলিন মিয়া নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন এস.আই মাহিন উদ্দিন। তবে গ্রেপ্তারকৃত অলিন মিয়া ভাল লোক ও তাঁকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে। এলাকার লোকজন এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে। এরই প্রেক্ষিতে শনিবার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির ঘটনার তদন্ত করে সত্যতা পান।এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, এস.আই মাহিন উদ্দিনের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ রবিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ন্যস্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের