,

হাওরবাসীর পাশে দাঁড়াতে পরীর আহবান

news-image

বিনোদন প্রতিবেদক : হাওরের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানালেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মনি।

গত শুক্রবার (২৮ এপ্রিল) সারাদেশে মুক্তি পেয়েছে পরী অভিনীত চলচ্চিত্র ‘আপন মানুষ’। সিনেমা দেখার আগে তার ভক্তদের বলেছেন, হাওরের মানুষের পাশে দাঁড়াতে’।

পরী মনি রবিবার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমার সিনেমাটা (আপন মানুষ) এমন সময় মুক্তি পেয়েছে যখন সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ’র মানুষের ফসল অকাল বন্যার পানিতে তলিয়ে গেছে। স্বভাবতই এবারের আনন্দটা সেভাবে উদযাপন করতে পারছি না। তাদের জন্য কিছু একটা করতেও পারছি না। কী বা করার থাকতে পারে আমার মতো মানুষের! আমার স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের এইবার আমার সিনেমা দেখার জন্য আহবান করার আগে বলবো হাওরবাসীর পাশে দাঁড়ান। তাদের চোখে-মুখে আনন্দের ঝলক নিশ্চিত করে অত:পর নিজে আনন্দের জন্য সিনেমা হলে আসুন। আমাদের আসল হিরো হিরোইনদের রক্ষা করুন। আমরা তো প্রতীকী হিরো হিরোইন।’

মানুষের পাশে দাঁড়ানো পরীর জন্য নতুন নয়। এর আগে এফডিসির ‘একস্ট্রা আর্টিস্ট’-দের নিয়ে কোরবানী দিয়ে প্রশংসিত হয়েছেন পরী। এছাড়া কবি নির্মলেন্দু গুণের কবিতা কুঞ্জের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন এবং সেটি নির্মলেন্দু গুণই ফেসবুকে সবাইকে জানিয়েছিলেন।

এবার হাওরবাসীর জন্য পরীর এই আহবান অনেককে প্রেরণা যোগাবে। পরীর এই আহবানে ভক্তরা সাড়া দিয়ে হাওরের মানুষের পাশে দাঁড়াবেন। এমনটাই মনে করেন পরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে